পিঠা খেয়ে সাতজন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলাই গ্রামে দুধপিঠা খেয়ে একই পরিবারের সাতজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।অসুস্থ ব্যক্তিরা হলেন ইসমাইল হোসেন (৬২), তাঁর স্ত্রী সালমা বেগম (৬০) পুত্রবধূ সান্ত্বনা খাতুন (৩০), ছেলে সাইফুল ইসলাম (৩২), নাতনি সুমি খাতুন (১২), নাতি সাগর রহমান (১৩) ও ভাতিজি লিপি বেগম (২৫)।জানা গেছে, রেশমা বেগম স্বামীর বাড়ি থেকে শীতের দুধপিঠা বানিয়ে মা-বাবার জন্য নিয়ে আসেন। গত শনিবার সকালে পরিবারের সবাই একসঙ্গে পিঠা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। পরিবারের লোকজন ও চিকিৎসকদের ধারণা, রাতে পিঠার পাত্র খোলা রাখায় এর মধ্যে কোনো কিছু পড়তে পারে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ বলেন, পিঠা তৈরির পর সাবধানতা অবলম্বন না করায় এমন অবস্থার সৃষ্টি হতে পারে।