পিঠা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাবের যৌথ উদ্যোগে গতকাল বুধবার থেকে তিন দিনব্যাপী পিঠা মেলা শুরু হয়েছে। চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন প্রমুখ।