প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হয়। নগরের স্টেশন ক্লাব প্রাঙ্গণে ওই মেলা হয়। স্টেশন ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিণী আফরোজা খান মেলার উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া ও জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী উপস্থিত ছিলেন। l নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা