পিঠাপুলি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা পঞ্জিকামতে গ্রামগঞ্জে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব শুরু হয় অগ্রহায়ণ মাসে। কিন্তু উৎসবের রঙে চারদিক ঝলমলিয়ে ওঠে ধান কাটা শেষ হলে। সে হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামগুলোতে এখন চলছে নবান্ন উৎসব। বাড়িতে বাড়িতে চলছে পিঠাপুলি তৈরির ধুম।
কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, অন্য বছরের মতো এ বছরও মানুষগুলো মেতে উঠেছে পিঠাপুলির আনন্দে। বাড়িতে এসেছে আত্মীয়স্বজন। মেয়েরা ঢেঁকিতে ধানের চাল গুঁড়া করছে, কেউ নতুন চালের মুড়ি ভাজছে। ভোরে গৃহিণীরা ভাপা পিঠা তৈরি করছেন।
রায়গঞ্জ উপজেলার বাঁকাই গ্রামের আরজিনা বেগম বলেন, ‘এ সময়টার জন্য সারা বছর অপেক্ষায় থাকি। শীতের সময় নাতি-পুতি আর আত্মীয়স্বজনে বাড়ি ভরে ওঠে।’