পিঠামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চত্বরে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে গতকাল শুক্রবার পিঠামেলার আয়োজন করা হয়। বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন। সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার নারী উন্নয়ন ফোরামের সদস্যরা ১৪টি স্টলে শীতকালীন শতাধিক রকমের পিঠা নিয়ে বসেন। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বিশেষ অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন, পৌর মেয়র হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যাম তাসলিমা সুলতানা খানম।