পিঠামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে দিনব্যাপী পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সহযোগিতায় গতকাল শনিবার এই মেলার আয়োজন করা হয়। দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা প্রমুখ। মেলা অনুষ্ঠানে পরিবেশ উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, জৈব চাষ, টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য নুরুল ইসলাম, সুখজান খাতুনসহ ছয়জনকে পুরস্কৃত করা হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ