পিঠামেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় পাঁচ দিনব্যাপী খেজুরের রস, গুড় ও পিঠামেলা শুরু হচ্ছে আজ সোমবার। স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব এই মেলার উদ্বোধন করবেন। মেলায় ৮০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ধ্রুব নৃত্য, অষ্টক, প্রতিপাদ, ভাসান গান, কুস্তি প্রতিযোগিতা, কবিগান, পুঁথিপাঠ, লাঠিখেলা, ঢালিখেলা, কাবাডি, দড়ি টানাটানির মতো নানা আয়োজনও থাকবে।