পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়াকে সভাপতি ও নির্বাহী প্রকৌশলী গাজী নাসিমুর রেজাকে সাধারণ সম্পাদক করে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের ৩২ সদস্যের নতুন কমিটি করা হয়েছে। সম্প্রতি গণপূর্ত অধিদপ্তরের সম্মেলনকক্ষে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন কার্যকরী সহসভাপতি মো. হাফিজুর রহমান মুন্সী, সহসভাপতি সৈয়দ আজিজুল হক, মোহাম্মদ আবদুল মজিদ, মো. মোফাখখারুল হায়দার, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, মো. খবির হোসেন, মো. হানিফ ভূঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।