পিডিবি কার্যালয়ে হামলা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিডিবির একটি বিকল ট্রান্সফরমার সচল করে বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল রোববার বেলা একটার দিকে তিন শতাধিক ভুক্তভোগী গ্রাহক জামালপুর পৌরসভার চালাপাড়ায় পিডিবি কার্যালয়ে হামলা চালিয়েছেন। বিক্ষুব্ধ গ্রাহকেরা পিডিবির কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে নিচতলায় হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, লাঙ্গলজোড়া এলাকার বিক্ষুব্ধ গ্রাহকেরা গতকাল রোববার বেলা একটার দিকে ট্রাকমিছিল নিয়ে চালাপাড়ায় পিডিবি কার্যালয়ে যায়। সেখানে তাঁরা বিক্ষোভ মিছিল করে পিডিবির প্রকৌশলীদের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রাহকেরা পিডিবি ভবনের নিচতলায় কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে ভাঙচুর চালান। বিক্ষুব্ধ গ্রাহকেরা নিচতলার বেশ কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন।হামলার কথা স্বীকার করে পিডিবির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সুরঞ্জন চক্রবর্তী বলেন, ‘বিক্ষুব্ধ গ্রাহকদের সঙ্গে আমাদের শান্তিপূর্ণ আলোচনা হয়েছে।