পিডিবিএল পরিচালনা পর্ষদের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইমারি ডিলার্স বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির চেয়ারম্যান পিডিবিএলের চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সহিদ হোসেন ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে এমটিবি টাওয়ারে সম্প্রতি অনুষ্ঠিত পিডিবিএলের সপ্তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন এই কমিটি ঘোষণা করা হয়। সভায় পিডিবিএলের পরিচালনা পর্ষদের ১২ জন পরিচালক নির্বাচন করা হয়। বিজ্ঞপ্তি।