পিডিবিএলের অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান ও যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল আলম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১২ মে রাজধানীর মতিঝিলে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের প্রধান কার্যালয়ে অষ্টম বার্ষিক সাধারণ সভায় প্রথমে ১২ সদস্যের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন করা হয়। পরে নবনির্বাচিত এই বোর্ড অব ডিরেক্টরস সদস্যরা সহিদ হোসেন ও মো. শফিকুল আলমকে পরবর্তী এক বছরের জন্য পিডিবিএল পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন। বিজ্ঞপ্তি।