পিডিবিএলের চেয়ারম্যান হলেন আনিস এ খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান। পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হয়েছেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন। সদস্যরা হলেন প্রদীপ কুমার দত্ত, এস এম আমিনুর রহমান, সৈয়দ আবদুল হামিদ, শফিকুল আলম, মো. এহসান খসরু, মোস্তাফিজুর রহমান, এ কে এম শফিকুর রহমান ও এম এহসানুল হক।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত পিডিবিএলের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভায় এ নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। সাধারণ সভায় পিডিবিএলের ১৫টি সদস্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।