পিডিবিএলের নতুন চেয়ারম্যান হলেন এহসান খসরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত পিডিবিএলের চতুর্থ বার্ষিক সাধারণ সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। সভায় পিডিবিএলের ১৪টি সদস্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা ও ট্রেজারি প্রধানেরা উপস্থিত ছিলেন।সরকারি ট্রেজারি বিল ও বন্ডের প্রাইমারি এবং সেকেন্ডারি বাজার গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে পিডিবিএল গঠন করা হয়।এহসান খসরু এর আগে ন্যাশনাল ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।