পিডিবিকে কোম্পানি করার সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের পার্বতীপুরে গতকাল বৃহস্পতিবার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

‘কোম্পানির দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালদের চামড়া তুল নিব আমরা’ এক দফা এক দাবি নসরুল হামিদ কবে যাবি? ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা তিনতলা প্রশাসনিক ভবনের বিভিন্ন ফ্লোর ও তাপবিদ্যুৎকেন্দ্র চত্বর প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল শেষে দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা-কর্মচারী পরিষদের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ শাখার আহ্বায়ক এস এম ওয়াজেদ আলী।