পিডিবির কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপপরিচালক মো. লুৎফুর রহমানকে মারধরের ঘটনায় শ্রমিক লীগের নেতা জাহাঙ্গীর খানসহ তিনজনকে আসামি করে মামলা হয়েছে। সিলেটের কোতোয়ালি থানায় লুৎফুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় জাহাঙ্গীর খান ছাড়াও জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহকেন্দ্রের এমএলএসএস আজির উদ্দিন, বিউবো-১-এর বাবুর্চি বদরুল হোসেনকে আসামি করে অভিযোগে বলা হয়েছে, কার্যালয়ে ঢুকে তাঁকে মারধর করে মূল্যবান কিছু নথিপত্র জোর করে ছিনিয়ে নিয়ে গেছেন।জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের ব্যাখ্যা: ১৬ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘পিডিবির কর্মকর্তাকে শ্রমিক লীগ নেতাদের মারধরের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ একটি ব্যাখ্যা দিয়েছে। দলীয় প্যাডে সভাপতি প্রসূন প্রতীম দেব স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়, ‘একটি মানবিক আর্তি নিয়ে উপপরিচালকের দপ্তরে যাওয়ামাত্র আজির উদ্দিনকে চড়-থাপড় মেরে তাঁদের দপ্তর থেকে বের করে দেন। এ ঘটনায় উপস্থিত সিবিএ নেতা জাহাঙ্গীর খানসহ অন্যরা বিস্মিত হয়ে ফিরে এসেছিলেন।