পিডিবির নতুন চেয়ারম্যান
প্রকৌশলী মো. শাহীনুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩১তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি পূর্বতন চেয়ারম্যান মো. আব্দুহু রুহুল্লাহ্র স্থলাভিষিক্ত হলেন। এর আগে শাহীনুল ইসলাম খান সদস্য (উৎপাদন) ছিলেন।
শাহীনুল ইসলাম খান ১৯৫৬ সালের ১৮ জুলাই গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কুন্দাঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ কৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ওই বছরই সহকারী প্রকৌশলী হিসেবে পিডিবিতে যোগ দেন। এরপর ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, আশুগঞ্জ ও সিলেট অঞ্চলে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ ও পেশাগত কাজে তিনি জাপান, চেক রিপাবলিক, রাশিয়া, চীন, ভারত, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড সফর করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই পুত্রসন্তানের জনক। বিজ্ঞপ্তি