পিডিবির নতুন চেয়ারম্যান কে এম হাসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোন্দকার মাকছুদুল হাসান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি পিডিবিরই বিতরণ বিভাগের সদস্য ছিলেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তিনি মো. শাহীনুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হলেন।
মাকছুদুল হাসান খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক। ১৯৮০ সাল থেকেই তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন। তিনি পিডিবির প্রধান প্রকৌশলী-সার্ভিসেস, প্রধান প্রকৌশলী-পরিকল্পনা ও উন্নয়ন, প্রধান প্রকৌশলী-বিতরণ প্রকল্প ও প্রধান প্রকৌশলী উৎপাদন হিসেবে কাজ করেছেন। তিনি পিডিবির ৩২তম চেয়ারম্যান। বিজ্ঞপ্তি।