পিডিবির নতুন চেয়ারম্যান খালেদ মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৪তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রকৌশলী খালেদ মাহমুদ। আজ বুধবার পিডিবির জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান পদে যোগদানের আগে খালেদ মাহমুদ পিডিবির সদস্য (উৎপাদন) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৫৮ সালের ২৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। ১৯৮১ সালের ১১ আগস্ট তিনি পিডিবির সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন।