পিডিবির প্রধান প্রকৌশলীকে দুদকে জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়াই হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী খালিদ মাহমুদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক হামিদুল হাসান তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানায়, ঘোড়াশালে বিদ্যুৎ প্রকল্পের নামে প্রায় আড়াই হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আসে। অভিযোগটি আমলে নিয়ে এ মাসের শুরুর দিকে হামিদুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। ইতিমধ্যে প্রকল্প-সংক্রান্ত যাবতীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। এসব নথিপত্র যাচাই এবং প্রকল্পটির দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকায় খালিদ মাহমুদকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।