পিতা-পুত্রসহ একই পরিবারের নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সদর উপজেলার সাহেব কাচারী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পিতা-পুত্র-মেয়ের জামাই ও নাতিসহ পাঁচজন নিহত হয়েছেন।থানার পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার দিলকাউশী গ্রামের অসুস্থ বৃদ্ধ সোনাফর মিয়াকে (৭৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে সিএনজিচালিত অটোরিকশা করে গৌরীপুর উপজেলার সিলিমপুর গ্রাম থেকে মেয়ের জামাই আ. মোতালেব তাঁর স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে রওনা হন। পরে বেলা পৌনে তিনটার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী ঈশা খাঁ পরিবহনের বাসের (ঢাকা মেট্রো-জ-১১-০৯৪৯) সঙ্গে সদর উপজেলার সাহেব কাচারী নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুরের কালুহাট গ্রামের জিয়াউল হক (৩২), একই উপজেলার সিলিমপুর গ্রামের আ. মোতালেব (৫৫), তাঁর শ্বশুর সোনাফর মিয়া (৭৫), স্ত্রীর বড় ভাই মোফাজ্জল হোসেন (৪০) ও ছেলে রুহুল আমীন (৩০) মারা যান।