পিতা-পুত্রসহ তিন জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিবেশীর ওপর হামলা চালিয়ে আহত করার মামলায় পিতা-পুত্রসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
২০০৫ সালের ২২ জুলাই বাঁশখালী উপজেলার বড়ঘোনা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে কবির হোসেনের ওপর হামলা হয়।
সরকারি কৌঁসুলি মো. আরিফউজ্জামান প্রথম আলোকে বলেন, বিচারক রায়ের আদেশে পিতা মাহবুব আলমকে তিন বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং পুত্র নবী আলমকে সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং তাঁদের সহযোগী জাকির হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেন। আসামিদের মধ্যে নবী আলম পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর বাকি দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।
সরকারি কৌঁসুলি বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।