পিননের ৩০ বছরে পদার্পণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ও আর নিজাম রোডের ফ্যাশন হাউস পিনন শাড়িঘরের ৩০ বছরে পদার্পণ অনুষ্ঠান ২৭ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ক্লাবের চেয়ারম্যান খালেদা এ আউয়াল। তিনি কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনার, নগরের বিশিষ্ট ব্যক্তি ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে তরুণ উদ্যোক্তা মহি আহমদ চৌধুরীর পরিচালনায় পিনন যাত্রা শুরু হয়। বিজ্ঞপ্তি।