পিনাক-৬ এর মালিকের জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় করা মামলায় লঞ্চটির মালিক আবু বকর সিদ্দিকের জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তাঁর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। পরে তিনি প্রথম আলোকে জানান, জামিন স্থগিত হওয়ায় আবু বক্কর কারামুক্তি পাচ্ছেন না।

গত সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আবু বকর সিদ্দিকের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

গত বছরের ৪ আগস্ট বেলা ১১টার দিকে মাওয়া ঘাটের ১০০ গজ দূরে লৌহজং চ্যানেলে ২৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি কাওড়াকান্দি থেকে মাওয়া যাচ্ছিল। ৫ আগস্ট মুন্সিগঞ্জের লৌহজং থানায় আবু বকরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাওয়া ঘাটের পরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর ভূইয়া। একই বছরের ১৪ আগস্ট আবু বকর গ্রেপ্তার হন। নিম্ন আদালতে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।