পিনাকের মালিক আবু বকর ও তাঁর ছেলে চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমএল পিনাক-৬-এর মালিক আবু বকর সিদ্দিক ওরফে কালু (৬০) ও তাঁর ছেলে ওমর ফারুক ওরফে লিমনের (৩০) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে আমলি আদালত-৬-এর হাকিম হারুন অর রশীদ দুই পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এ দুজনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
৪ আগস্ট প্রায় ৩০০ যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে যায় পিনাক-৬ লঞ্চটি। এ ঘটনায় মাওয়া নৌপরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর আলম ভূঁইয়া পিনাকের মালিক আবু বকর সিদ্দিক, তাঁর ছেলে ওমর ফারুকসহ ছয়জনকে আসামি করে লৌহজং থানায় মামলা করেন।