প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ ওরফে পিন্টুর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তিন মাস অথবা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত যেটি আগে হয়—সে সময় পর্যন্ত জামিন বলবত্ থাকবে। গতকাল বুধবার বিকেলে বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পিন্টুর করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।