প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলা মামলার আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর রিমান্ডের শুনানি পেছানো হয়েছে। আদালত রিমান্ড শুনানির জন্য ১ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন। গতকাল বুধবার নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ বজলুর রহমান এ আদেশ দেন। এ নিয়ে মোট পাঁচবার পিন্টুর রিমান্ডের শুনানি পেছানো হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পিন্টু চিকিত্সাধীন থাকায় তাঁকে শুনানিতে হাজির করা হয়নি। ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত ও শতাধিক আহত হয়।