পিন্টুর মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে গতকাল শনিবার টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। সকালে স্থানীয় শিবনাথ উচ্চবিদ্যালয়ের সামনে মিছিলপূর্ব সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক শামিমুর রহমান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।