প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে ২০০১ সালে বোমা হামলার মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম পিন্টুর রিমান্ড শুনানি পেছানো হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে পিন্টু আদালতে হাজির হতে পারেননি। নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আরিফুর রহমান আগামী ২৪ মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এ নিয়ে সপ্তমবারের মতো পিন্টুর রিমান্ড শুনানি পেছানো হলো। পিন্টুকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।এ মামলার অপর দুই আসামি ঢাকার ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাতউল্লাহ জুয়েলকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।