প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিপল্স্ পাওয়ার পার্টি (পিপিপি) নামে নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। পিপিপির চেয়াম্যান হয়েছেন প্রকৌশলী এস ফাহিম ও মহাসচিব হয়েছেন মেজর অব. মীর হোসেন চৌধুরী। অনুষ্ঠানে দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গঠন করার লক্ষ্যে এ দলের আত্মপ্রকাশ ঘটেছে বলে দাবি করেন পিপিপির চেয়ারম্যান। এর আগে তিনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম এবং বি. চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানান। নিজস্ব প্রতিবেদক।