পিপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মামলার বাদীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ন ম রুহুল আমিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলার বাদী ও নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান।গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় লোকমান হত্যা মামলার আসামিদের সঙ্গে পিপির ঘনিষ্ঠতা নিয়ে কামরুজ্জামান এ প্রশ্ন তোলেন। এ সময় মেয়র প্রধান আসামি সালাউদ্দিন আহমেদসহ অন্যান্য আসামির সঙ্গে পিপির একটি ছবি দেখান।সভাসূত্র জানায়, সভায় মেয়র কামরুজ্জামান বলেছেন, লোকমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ন ম রুহুল আমিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একাধিক আসামি তাঁর কক্ষে বসে পরামর্শ করে আদালতে আত্মসমর্পণ করেছেন। গত বৃহস্পতিবার হত্যা মামলার আসামিরা হাজিরা শেষে পিপিকে সঙ্গে নিয়ে আদালত চত্বর থেকে বের হন। আসামিদের সঙ্গে পিপির এমন সখ্য নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।অভিযোগ প্রসঙ্গে পিপি ন ম রুহুল আমিন বলেন, ‘সভায় মেয়র আমার বিরুদ্ধে যে সব অভিযোগ তুলেছেন, সেগুলো মিথ্যা।’ লোকমান হত্যা মামলার প্রধান আসামির সঙ্গে ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘পেশাগত দায়িত্বের পাশাপাশি আমার ব্যক্তিগত সম্পর্কের বিষয় রয়েছে। গত বৃহস্পতিবার হাজিরা দিতে এসে সালাউদ্দিনসহ অন্যান্য আসামি অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন। তাই আদালত থেকে তাঁদের নিরাপদে বের করে দিতে আমি সহযোগিতা করেছি।’