পিপির বোনের বাসার সামনে ককটেল, হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম মোহামঞ্চদ খান পাঠান ওরফে বিমলের বোন নাজমুন নাহারের বাসার সামনে থেকে ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ককটেলের সঙ্গে নাশকতার হুমকি দিয়ে একটি চিরকুটও পাওয়া যায় বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা জেলা শহরের নাগড়া এলাকায় গোলাম মোহামঞ্চদ খানের বাসাসংলগ্ন তাঁর বোন নাজমুন নাহারের বাসার সামনে স্কচটেপে মোড়ানো ছোট আকারের একটি ককটেল রেখে যায়। দুপুরে বাসা পরিষ্কার করতে গিয়ে বারান্দায় ককটেলটি পাওয়া যায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ ককটেলটিকে উদ্ধার করে। এ সময় ককটেলের সঙ্গে একটি চিরকুট পাওয়া যায়। নেত্রকোনা মডেল থানার ওসি কাউসার আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।