পিরানহা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচাবাজার থেকে ২০০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। গতকাল রোববার দুপুরে এক বিশেষ অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের সহায়তায় নিষিদ্ধ পিরানহা জব্দ করা হয়। পরে তা বিভিন্ন এতিমখানায় দান করা হয়।