পিরানহা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা মৎস্য দপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব ও কামাল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। পিরানহা বিক্রির দায়ে বিক্রেতা ছৈয়দুল হক ও ছিদ্দিক আহমদকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় ১০৫ কেজি পিরানহা জব্দ করা হয়। কামাল উদ্দিন বলেন, পিরানহা মাছ চাষ ও বিক্রি নিষিদ্ধ। তাই এই জরিমানা করা হয়।