পিরানহা বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফিশারিঘাট থেকে ১০০ কেজি নিষিদ্ধ পিরানহা এবং রেয়াজউদ্দিন বাজার থেকে সমপরিমাণ রংমিশ্রিত লইট্যা মাছ জব্দ করেছেন মৎস্য দপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব, মাননিয়ন্ত্রণ কর্মকর্তা অ্যানি কর্মকার ও মৎস্য পরিদর্শক মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন। ফিশারিঘাট থেকে নিষিদ্ধ পিরানহা জব্দের ঘটনায় বিক্রেতা মো. মঈনুদ্দিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।