পিরানহাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল মঙ্গলবার ৫০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছসহ একটি পিকআপ আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। শ্রীমঙ্গল উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে শ্রীমঙ্গল পৌর এলাকার নতুন বাজারের পাইকারি মাছের আড়তের সামনে থেকে পিরানহাভর্তি ওই পিকআপ আটক করা হয়। তবে তাঁদের উপস্থিতি টের পেয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। মাছগুলো ব্রাহ্মণবাড়িয়া থেকে শ্রীমঙ্গলে আনা হয়।