পিরোজপুরে গ্যারেজ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় গত সোমবার রাতে পিকআপ ভ্যান মেরামত করতে গিয়ে চাপা পড়ে শফিউর রহমান (৪৫) নামের এক গ্যারেজ মিস্ত্রি নিহত হয়েছেন। তাঁর বাড়ি যশোরের বাঘাপাড়া উপজেলার জামালপুর গ্রাম। পিকআপ ভ্যান মেরামতের সময় জগ (চাকা ওঠানোর যন্ত্র) সরে যায়। গাড়িচাপায় ঘটনাস্থলে শফিউর মারা যান। পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুল আলম বলেন, শফিউরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।