প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া জঙ্গিদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছেন। তিনি জঙ্গিদের সঙ্গী। বাংলাদেশকে উন্নত করতে হলে এই জঙ্গির সঙ্গী খালেদা জিয়াকে বিচারের আওতায় আনতে হবে।’
গতকাল শনিবার ঝালকাঠি প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও পবিত্র থাকতে হবে। মিথ্যাচার ও গুজব থেকে দূরে থেকে জঙ্গিবাদের উৎপাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছেন। এই হত্যাকারীদের সঙ্গে কোনো আপস নয়। তাঁদের বিচার করতে হবে।