পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব মুক্তিযোদ্ধার জন্য সমান হারে মাসিক ভাতা প্রদানের দাবিতে পিরোজপুরে মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
গতকাল রোববার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী স্মারকলিপি গ্রহণ করেন এবং স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস, সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, ডেপুটি কমান্ডার হারুন অর রশীদ, সহকারী কমান্ডার শহীদুল আলম প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া শুরু হয়। ২০১০ সালে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়।
চলতি অর্থবছরের বাজেটে ৬৫ বছরের ঊর্ধ্বে মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ও এর কম বয়সের মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ হাজার টাকা ভাতা বরাদ্দ দেওয়া হয়। তবে সারা দেশের মুক্তিযোদ্ধারা সব মুক্তিযোদ্ধার জন্য সমান ভাতা (১০ হাজার) দেওয়ার দাবি জানিয়ে আসছেন।