পিরোজপুরে হরতাল ডেকে মাঠে নামেনি জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা সদরে জামায়াতের ডাকা গতকাল রোববারের আধা বেলা হরতাল পালিত হয়নি৷ দলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে শহরের কোথাও পিকেটিং করেনি৷ জেলার বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক৷
দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার জেলা জামায়াতে ইসলামীর আমির তোফাজ্জল হোসাইন দুটি মামলায় পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম সুমিয়া খানমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন৷ আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন৷ এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা সদরে আধা বেলা হরতালের ডাক দেয় দলটি৷
জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রব বলেন, নেতা-কর্মীরা সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ও নাজিরপুর সড়কে টায়ারে আগুন ধরিয়ে পিকেটিং করেছেন৷ শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ায় হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে৷
সদর থানার ওসি আবদুর রাজ্জাক মোল্লা জানান, জেলা সদরে হরতাল পালিত হয়নি৷