পিরোজপুর জেলা বিএনপির কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ গাজী নুরুজ্জামান আর সাধারণ সম্পাদক হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তা গতকাল বুধবার বিকেলে পিরোজপুরে এসে পৌঁছেছে। গাজী নুরুজ্জামান গতকাল বিকেলে সভাপতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গাজী নুরুজ্জামান বলেন, ১৫ দিনের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য ভারপ্রাপ্ত মহাসচিব স্বাক্ষরিত নির্দেশপত্রে উল্লেখ আছে।