পিরোজপুর পর্যন্ত রেললাইন স্থাপন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ থেকে পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ ও পাড়েরহাটে লাইটারেজ বন্দর স্থাপনের দাবিতে গতকাল মঙ্গলবার পিরোজপুর শহরে মানববন্ধন হয়েছে। ‘পিরোজপুর উন্নয়ন আন্দোলন’ নামে একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টায় শহরের শহীদ ওমর ফারুক সড়কে আয়োজিত মানববন্ধনে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে বক্তব্য দেন পিরোজপুর উন্নয়ন আন্দোলনের সভাপতি মেজর (অব.) এ এম মুস্তফা আজিজ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি রুহুল আমীন, দিশারী শিল্পীগোষ্ঠীর সভাপতি মো. সামসুদ্দোহা, মুক্তিযোদ্ধা মো. নূরুজ্জামান প্রমুখ। তাঁরা বলেন, পিরোজপুর জেলা সদর পর্যন্ত রেললাইন ও পাড়েরহাটে লাইটারেজ বন্দর স্থাপন করা হলে এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে।