পিরোজপুর পুলিশ ব্যারাকেফাটল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর পুলিশ লাইনস্ ব্যারাকের ভবনের বিম ও কলামসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ইতিমধ্যে পিরোজপুরের বিভিন্ন প্রকৌশল দপ্তরের প্রকৌশলীদের দিয়ে ভবনটি পরিদর্শন করানো হয়েছে। তাঁরা জানিয়েছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। এ কারণে ৮১ জন পুলিশ সদস্যকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ. হাই বলেন, ‘আমরা ভবনটি পরিদর্শন শেষে জানিয়েছি পুরো ভবনটিই এখন ঝুঁকির মধ্যে রয়েছে।’