পিরোজপুর বিএনপি ও ছাত্রদলের আট নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখার সভাপতি গাজী সালাউদ্দিন হত্যা মামলার ৮ আসামিকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম চৌধুরী মাহাবুবুর রহমানের আদালতে জামিন চাইলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। আসামিরা হলেন—সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন, রিয়াজ সরদার, নাদিম শেখ, পরশ ও পরাগ।