পিরোজপুরে অস্ত্রসহ তিন ডাকাত আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে র্যাব সদস্যরা বুধবার রাতে তিন ডাকাত সদস্যকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি অস্ত্র, সাত রাউন্ড কার্তুজ ও তিনটি গুলি উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, স্বরূপকাঠির সেহাঙ্গল এলাকার সবুজ, পিরোজপুর শহরতলির কুমিরমারা এলাকার জামাল ও ঝালকাঠির বইদারাপুর গ্রামের খলিলুর রহমান।র্যাব কর্মকর্তারা জানান, আটককৃতরা পিরোজপুরে ডাকাতির পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে বেকুটিয়া ফেরিঘাট এলাকায় সাদা পোশাকে তাঁরা অবস্থান নেন। বুধবার রাত নয়টার দিকে কয়েক যুবক বেকুটিয়া ফেরিঘাটের একটি বেকারিতে ঢোকেন। এ সময় র্যাব তাঁদের চ্যালেঞ্জ করে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। তাঁদের বিরুদ্ধে ঝালকাঠিসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন জানান, আটককৃতদের বৃহস্পতিবার সকালে কাউখালী থানায় হস্তান্তর করেছে র্যাব।