পিরোজপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খানকে (৫৫) খুন করা হয়েছে। গত রোববার রাতে একদল সন্ত্রাসী তাঁকে কুপিয়ে হত্যা করে। তাঁর বাড়ি টোনা ইউনিয়নের ওদনকাঠি এলাকায়। পুলিশ ও নিহতের চাচাতো ভাই কামাল হোসেন জানান, মতিউর রহমানের সঙ্গে প্রতিবেশী শাহ আলমের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। রোববার রাত আটটার দিকে মতিউর শহরতলির পুলিশ লাইনসংলগ্ন ক্যানটিন থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পুলিশ নারী কল্যাণ সমিতির পাশে এলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় গতকাল সোমবার সকালে নিহতের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে শাহ আলমসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি নুরুল ইসলাম সিকদার ও ইউছুফ সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।