পিরোজপুরে এক ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় কাজী মো. হাসান ইমাম (৪০) নামের এক ভুয়া চক্ষু চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা এ সাজা দেন। হাসান ইমামের বাড়ি পটুয়াখালী জেলার ডিবুয়াপুর গ্রামে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, কাউখালী শহরের শাহীন চশমা ঘরে দীর্ঘদিন ধরে রোগীদের চোখের চিকিৎ​সা করে আসছিলেন হাসান ইমাম। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের তাঁর কোনো চিকিৎসা সনদ নেই। ভুয়া সনদ ব্যবহার করে রোগীদের চিকিৎসা দেওয়ার দায়ে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ (২০১০ সনের ৬১ নম্বর আইন) এর ২২ ধারার তাঁকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড দেন।