পিরোজপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে ছাত্রদলের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জেলা ছাত্রদলের একাংশ। পাশাপাশি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমের পদত্যাগের দাবিতে তারা গতকাল রোববার দুপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, বশির উদ্দিন শেখ, আতিকুর রহমান, জাহিদ হাসান, হান্নান মিয়া প্রমুখ।