পিরোজপুরে খাল দখলমুক্ত করে সংস্কারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে দখল হয়ে যাওয়া নয়টি খাল উদ্ধার করে সেগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত মাসের শেষ সপ্তাহ থেকে পৌরসভা খুঁটি বসিয়ে খালগুলো উদ্ধারের কার্যক্রম শুরু করে।পৌরসভার উপসহকারী প্রকৌশলী শামীম আহসান জানান, শহর ও শহরের নিকটবর্তী পিরোজপুর-পাড়েরহাট ভাড়ানী, দামোদার, চাঁদমারী, কলেজসংলগ্ন, মাছিমপুর শেখবাড়ি, পিটিআইসংলগ্ন, ফায়ার সার্ভিসসংলগ্ন, সড়ক ভবনসংলগ্ন ও আমতলা খাল দখলমুক্ত করা হচ্ছে। ইতিমধ্যে এগুলো সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে। তালিকা অনুমোদন হলে কাজ শুরু করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় এ কাজ করা হবে।মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, দখলমুক্ত করার পর খালগুলো সংস্কার করা হবে। সংস্কারকাজের জন্য খালের পাশে থাকা পয়োনিষ্কাশন লাইন সরিয়ে ফেলার জন্য মাইকিং করা হবে।