পিরোজপুরে গাড়িচাপায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি পিকআপ ভ্যান মেরামত করতে গিয়ে তার নিচে চাপা পড়ে একজন মারা গেছেন। তাঁর নাম শফিউর রহমান (৪৫)। গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শফিউর রহমানের বাড়ি যশোরের বাঘাপাড়া উপজেলার জামালপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিউর রহমান একটি পিকআপ ভ্যান মেরামতের জন্য জগ (চাকা ওঠানোর যন্ত্র) দিয়ে গাড়িটি ওপরে তুলে নিচে ঢোকেন। মেরামতের একপর্যায়ে জগটি সরে গিয়ে তিনি পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবু আলম আজ সকালে বলেন, গাড়ির নিচে চাপা পড়ে শফিউরের মাথায় আঘাত লাগে। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।