পিরোজপুরে ছাত্রদলের কমিটি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা ছাত্রদল উপজেলা ও কলেজ শাখাগুলোর যেসব কমিটি গঠন করেছে সেগুলো বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ৯ জুন পিরোজপুরে পাঠানো কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তা সূত্রে এ তথ্য জানা গেছে।দলীয় সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি জেলা ছাত্রদলের ৬৬ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এতে শহিদুল ইসলাম সাঈদকে আহ্বায়ক করা হয়। এ মাসের শুরুতে জেলার জিয়ানগর, কাউখালী ও নাজিরপুর উপজেলা ও কলেজ ছাত্রদলের কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রদল।কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন তারেক বলেন, খুব শিগগিরই ঢাকায় কেন্দ্রীয় ছাত্রদলের বর্ধিত সভা হবে। এ সভা থেকে উপজেলা কমিটি ও অন্যান্য শাখার কমিটি গঠনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।